শিরোনাম

বসুন্ধরা পেপারে চাকরি, দুপুরের খাবারসহ আছে আবাসন সুবিধা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
বসুন্ধরা পেপারে চাকরি, দুপুরের খাবারসহ আছে আবাসন সুবিধা
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৩৬ বছর

কর্মস্থল: মুন্সিগঞ্জ

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, কারখানার ভেতরে আবাসন সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা পাবেন।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। দৈনিক অপারেশনাল রিপোর্ট (ট্রিপ রিপোর্ট, জ্বালানি ব্যবহার, যানবাহনের ব্যবহার) তৈরি ও রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানেক্লিক করুন।

/এবি/