শিরোনাম

মধ্যপ্রাচ্যের ২ দেশে ইসরায়েলের হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যের ২ দেশে ইসরায়েলের হামলা
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার একযোগে লেবানন ও সিরিয়ায় হামলা চালিয়েছে দখলদার দেশটি।

শনিবার (১৫ আগস্ট) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের হুলা এলাকায় হামলা চালিয়েছে। এছাড়া টাইর জেলার ওয়াদি আদশিত আল-কুসাইর ও মানসুরি শহর এবং নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠেও বিমান হামলা চালিয়েছে দেশটি।

এসব হামলায় ফসফরাস শেলসহ নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, ইসরাইলি বাহিনী সিরিয়ার কুনেইত্রা এলাকায় হামলা চালিয়েছে। এতে দক্ষিণাঞ্চলের আল-রাফিদ শহরের কৃষিজমিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

/জেএইচ/