শিরোনাম

ডাচ্‌-বাংলা ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ডাচ্‌-বাংলা ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা

ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে লোকবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

বেতন: প্রবেশনকালীন সময়ে মাসে ৭০ হাজার টাকা। এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগদানের পর মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।

যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল থাকা যাবে না।

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহীদের https://app.dutchbanglabank.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/এবি