শিরোনাম

মেরী স্টোপস বাংলাদেশে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
মেরী স্টোপস বাংলাদেশে চাকরির সুযোগ
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি এনজিও সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ। সংস্থাটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (ফার্মেসি) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইতোমধ্যে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ মে পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (ফার্মেসি) বিভাগ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার্স অব ফার্মেসি, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল বা হেলথকেয়ার ফার্মেসি সাপ্লাই চেইনে (বিশেষ করে হাসপাতাল বা ক্লিনিকাল পরিবেশে) কাজের অভিজ্ঞতা। GMP, SOP, FEFO/FIFO নীতি এবং ফার্মেসি ERP সিস্টেম সম্পর্কে চমৎকার বাস্তব জ্ঞান এবং আইটি সফটওয়্যার, এমএস অফিস এবং ডিজিটাল রিপোর্টিংয়ে অভিজ্ঞতা।

অভিজ্ঞতা: নূন্যতম ৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (যা পরবর্তীতে বৃদ্ধি করা হতে পারে)।

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: ৬৫,০০০ টাকা

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/এফআর/