শিরোনাম

টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ পদে চাকরি, আবেদন শেষ ১৬ এপ্রিল

সিটিজেন ডেস্ক
টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ পদে চাকরি, আবেদন শেষ ১৬ এপ্রিল
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ অধিদপ্তর। দুই ক্যাটাগরিতে ১৪তম ও ২০তম গ্রেডে ৩১ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন গ্রহণ শেষ হবে আগামী ১৬ এপ্রিল।

পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৫

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গ্রেড: ২০

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬, বিকাল ৫টা।

/জেএইচ/