শিরোনাম

নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১১০

সিটিজেন ডেস্ক
নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১১০
ছবি: সংগৃহীত

বেসামরিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১৩ থেকে ১৯তম গ্রেডের বিভিন্ন কারিগরি পদে মোট ১১০ জন লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ড্রাফটসম্যান (গ্রেড-২)

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল, শিপ বিল্ডিং অথবা অটোকার্ড) দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সহকারী লিডিংম্যান

পদসংখ্যা: ৮টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান। তবে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: হাইলি স্কিল্ড মিস্ত্রি

পদসংখ্যা: ১৪টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড: ১৪

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড-১)

পদসংখ্যা: ১২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড: ১৫

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

পদের নাম ও সংখ্যা: হাইলি স্কিল্ড (গ্রেড-২)

পদসংখ্যা: ২২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: স্কিল্ড গ্রেড

পদসংখ্যা: ২৫টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং ট্রেড কোর্স উত্তীর্ণ।

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-১)

পদসংখ্যা: ২৩টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড: ১৮

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা

পদের নাম ও সংখ্যা: সেমি স্কিল্ড (গ্রেড-২)

পদসংখ্যা: ৫টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: আগামী ৬ মে ২০২৬।

/জেএইচ/