ভয়াবহ দুর্ঘটনার কবলে ঢাবির বাস

ভয়াবহ দুর্ঘটনার কবলে ঢাবির বাস
ঢাবি সংবাদদাতা

রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। ক্ষণিকা নামের ওই বাসটির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে গেছে বাসের সামনের অংশ। এ ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
রেজওয়ান আহমেদ রিফাত নামে এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে একটি পোস্ট দিয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে ঢাবির ক্ষণিকা বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নেমে এক্সিডেন্ট করছে। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল, হলি ফ্যামিলি হাসপাতাল, ইনসাফ হাসপাতাল এবং শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছে।’
ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘ডাকসু ভিপিসহ আমরা হাসপাতালগুলোতে আছি এবং যাচ্ছি।’ দুর্ঘটনার বিষয়ে তিনি লেখেন, ‘ফ্লাইওভার থেকে নামার আগে বাসটির চাকা বাস্ট হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় একটি মাইক্রোর সঙ্গে সংঘর্ষ লাগে। বাসের সামনে যারা বসেছিল এবং যেই মাইক্রোতে আঘাত লেগেছে। তাদের সবার অবস্থাই গুরুতর। সবাই দোয়া করুন আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে।’