শিরোনাম

২ সচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক
২ সচিবের দপ্তর বদল
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীর দপ্তর পরিবর্তন করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে পরিকল্পনা কমিশনের সদস্য জাকারিয়াকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৩ এপ্রিল) তাদের দপ্তর বদলের বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।

জানা গেছে, পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

প্রসঙ্গত, নূরুন্নাহার চৌধুরী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। গত বছরের ২ নভেম্বর তাকে সচিব পদে পদোন্নতি দেয় সরকার এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান তিনি।

আর জাকারিয়াকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকার সময় গত ২৫ মার্চ সচিব পদে পদোন্নতি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়।

/এফআর/