শিরোনাম

যমুনা গ্রুপে চাকুরির সুযোগ, ৪০ বছরেও আবেদনের সুযোগ

সিটিজেন ডেস্ক
যমুনা গ্রুপে চাকুরির সুযোগ, ৪০ বছরেও আবেদনের সুযোগ
যমুনা গ্রুপ (ছবি: সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির কমার্শিয়াল বিভাগ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নেবে। ইতোমধ্যে শুরু হওয়া আবেদন চলবে আগামী ৯ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার

বিভাগ: কমার্শিয়াল

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এমবিএ/ফিন্যান্স ও ব্যাংকিং, অ্যাকাউন্টিংয়ে এমবিএম।

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশের আমদানি-রপ্তানি আইনকানুন, শুল্ক পদ্ধতি, ভ্যাট এবং ব্যাংকিং কমপ্লায়েন্স বিষয়ে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা

বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদন শেষ: ০৯ জুন ২০২৬

/এফআর/