ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ৩ হাজারের বেশি বিক্ষোভের প্রস্তুতি

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতে ‘নো কিংস’ আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রজুড়ে ৩ হাজারের বেশি সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসে এই তৃণমূল আন্দোলনের ডাকে অনুষ্ঠিত বিক্ষোভে দুই দফায় প্রায় ৫০ লাখ ও ৭০ লাখ মানুষ অংশ নেয়।
আয়োজকদের দাবি, এবারের কর্মসূচি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ বিক্ষোভে রূপ নিতে পারে। ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতিমালা থেকে শুরু করে ইরান যুদ্ধ– বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করা হবে এসব সমাবেশে।
ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, শিকাগো ও সান ফ্রান্সিসকোসহ বড় বড় শহরে বড় আকারের বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম বার্লিংটন ফ্রি প্রেসের তথ্যমতে, মাত্র ৬ লাখ ৪৬ হাজার মানুষের ছোট্ট রাজ্য ভারমন্টে ৪০টিরও বেশি বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা