গাজীপুর মহানগরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

গাজীপুর সংবাদদাতা

গাজীপুর মহানগরের ন্যাশনাল পার্ক এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার (২৫ জুলাই) ওই মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলের ভিডিও আজ রবিবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে গাজীপুর মহানগর পুলিশ। ওই মিছিলে অংশ নেওয়া লোকজনদের হাতে একটি ব্যানার দেখা যায়। তাতে ‘সুলতান মো. সিরাজুল ইসলাম সভাপতি গাজীপুর জেলা ছাত্রলীগ’ লেখা ছিল।
তবে স্থানীয় একাধিক সূত্রের দাবি, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, মিছিলে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকার নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে কিছু ব্যক্তি এসে আকস্মিক মিছিল করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘এ ঘটনার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কাছে পূর্ব থেকে কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল না। জেলা পুলিশের কাছে এ-সংক্রান্ত তথ্য ছিল বলে আমরা জেনেছি। তারা ধারণা করেছিল মিছিলটি তাদের অধিক্ষেত্রেই অনুষ্ঠিত হবে, তাই সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল। কিন্তু বিষয়টি আমাদের সঙ্গে সমন্বয় করা হয়নি। এর সুযোগ নিয়ে মিছিলকারীরা মহানগর এলাকায় প্রবেশ করে মাত্র এক থেকে দেড় মিনিটের একটি ঝটিকা মিছিল করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচারণার চেষ্টা চালানো হয়।’