হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ

সিজেডএন ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি নৌ-মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) ইরানের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাহাজটি নির্ধারিত নৌপথ থেকে বিচ্যুত হয়ে অন্য পথে চলে যাওয়ার পরপরই এই দুর্ঘটনা ঘটে।
দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে ডেফাপ্রেস নিউজ ওয়েবসাইটকে এক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, জাহাজটির পরিচয় কিংবা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এ সংবেদনশীল জলপথ ব্যবহারে তেহরানের কড়া হুশিয়ারির পর ঘটনাটি ঘটল। ২৬ জুন ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল শুধুমাত্র তেহরানের নির্ধারিত পথেই অনুমোদন করা হবে। মূলত সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী উত্তেজনা চরমে পৌঁছানোর পটভূমিতেই ঘটনাটি নজর কেড়েছে। তেহরানের ওপর ওয়াশিংটন একাধারে চাপ প্রয়োগ করে যাচ্ছে। অন্যদিকে ইরানও ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাটি ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে বলে দাবি করে আসছে।
সংকট আরও গভীর হয় ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত আগের মাসের সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণার পর। তেহরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ট্রাম্প এই চুক্তিকে শেষ বলে আখ্যা দেন।
বর্তমানে এ কৌশলগত আন্তর্জাতিক নৌপথ পরিচালনা নিয়ে দুই দেশের অবস্থান পুরোপুরি বিপরীতমুখী। ওয়াশিংটন সার্বক্ষণিক দাবি জানিয়ে আসছে যাতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ রাখা হয়। কিন্তু তেহরান তাদের অবস্থানে অনড়। আন্তর্জাতিক যেকোনো জাহাজকে ইরানের উপকূলের নিকটবর্তী প্রণালী দিয়ে এবং তেহরান-পরিচালিত ট্রাফিক ব্যবস্থার অধীনেই যাতায়াত করতে হবে বলে জানিয়েছে দেশটি।
সূত্র: আনাদোলু এজেন্সি

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: ইরান