মঙ্গলবার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রথম অফিস করবেন। এদিন দুপুর ১২টায় বঙ্গভবনে যাবেন তিনি। রবিবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে পদত্যাগ করার পর সাংবিধানিক নিয়মে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম কার্যদিবসে হাফিজ উদ্দিন আহমদ রবিবার (২৬ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা জানিয়েছেন শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও।
এদিকে পদত্যাগের দুদিন পর রবিবার দুপুরে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় গিয়ে উঠেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা