শিরোনাম

শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিহতের খবর নিশ্চিত করলো ইরান

সিটিজেন ডেস্ক
শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিহতের খবর নিশ্চিত করলো ইরান
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, আলি লারিজানি, তার ছেলে মরতাজা, পরিষদের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান আলিরেজা বায়াত তাদের কয়েকজন দেহরক্ষীসহ নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আলি লারিজানি ইরানের অগ্রগতি ও ইসলামি বিপ্লবের বিকাশের জন্য আজীবন সংগ্রামের পর তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আলি লারিজানি জাতীয় স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে গেছেন। তার শহীদ হওয়ার বিষয়টি জাতি ও রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ইসলামি প্রজাতন্ত্রের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয়কে জোরদার করবে।

এর আগে মঙ্গলবার বিকালে ইসরায়েল দাবি করেছিল, তাদের এক লক্ষ্যভেদী হামলায় আলি লারিজানি নিহত হয়েছেন।

/বিবি/