শীর্ষ নেতারা নিহত হলেও টিকে থাকবে ইরানের শাসনব্যবস্থা: বিশ্লেষক

সিটিজেন ডেস্ক

শীর্ষ নেতারা নিহত হলেও ইরানের শাসনব্যবস্থা টিকে থাকার মতো করেই গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন এক ভূরাজনৈতিক বিশ্লেষক।
ইরানের নেতৃত্ব কাঠামো এমনভাবে সাজানো যে, হত্যাকাণ্ড বা শীর্ষ কর্মকর্তাদের মৃত্যু হলেও তা সহজেই সামাল দিতে পারে। আজ (১৭ মার্চ) ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের দুই প্রভাবশালী কর্মকর্তাকে হত্যা করেছে, তবুও কাঠামো অটুট থাকার সম্ভাবনাই বেশি।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহযোগী ফেলো এইচ.এ. হেলিয়ার মনে করেন, ইরান বহু আগে থেকেই এমন পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে, যাতে নিহত শীর্ষ ব্যক্তিদের দ্রুত প্রতিস্থাপন করা যায়।
এর আগে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিসহ শক্তিশালী সিদ্ধান্তগ্রহণকারী এক নেতাকে হত্যা করেছে। এছাড়া ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধানও নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলিয়ার বলেন, ইরানের শাসনব্যবস্থা ‘সহনশীলতা বজায় রাখার জন্যই তৈরি’ এবং সামনের সময়েও তা টিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নেতৃত্বের বিকল্প পরিকল্পনা কেবল শীর্ষ পর্যায়েই নয়, বরং নিচের স্তর পর্যন্ত বিস্তৃত। কোনো কর্মকর্তা নিহত হলে তার জায়গায় কে দায়িত্ব নেবে, সে বিষয়ে কয়েক ধাপ নিচ পর্যন্ত আগেই নির্ধারণ করে রাখা হয়েছে।
হেলিয়ারের ভাষায়, ‘খামেনি নিহত হওয়ার সময়ও তাদের পরিকল্পনা ছিল এবং তারা দ্রুত তা বাস্তবায়ন করেছে। কয়েক মাস আগেই এমন তথ্য পাওয়া গেছে যে, মৃত্যুর বা হত্যার ঘটনা ঘটলে চার স্তর নিচ পর্যন্ত কর্মকর্তাদের উত্তরসূরি নির্ধারণ করে রাখতে বলা হয়েছিল।’
সূত্র: আল জাজিরা