ইরানের কোম শহরে হামলায় নিহত ১৮

ইরানের কোম শহরে হামলায় নিহত ১৮
সিটিজেন ডেস্ক

ইরানের কোম শহরে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকায় চালানো ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে। প্রথম ছয় জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে তা হালনাগাদ করা হয়।
এর আগে কোমের উপ-গভর্নর মোর্তেজা হেইদারি এক বিবৃতিতে বলেছেন, শহরের পারদিসান এলাকায় তিনটি আবাসিক ভবনে হামলা হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক আবাসিক এলাকায় হামলার পর ‘৬ নাগরিকের নিহত হওয়ার’ খবর নিশ্চিত করা হয়েছিল। পোস্টে বলা হয়েছিল, ‘আমেরিকান-জায়নিস্ট আগ্রাসীদের’ হামলায় পারদিসান এলাকায় তিনটি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আহতের সংখ্যা এখনো অজানা।
আজ শুক্রবার (২৭ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, হতাহতদের উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, দেশটিতে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ হাজার ইরানি।