শত্রু দেশে খেলতে দল পাঠাবে না ইরান

শত্রু দেশে খেলতে দল পাঠাবে না ইরান
সিটিজেন স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফিফা বিশ্বকাপ খেলতে ইরানের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইরানি রাষ্ট্রীয় টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান তাদের শত্রু দেশগুলোতে খেলাধুলার জন্য দল পাঠানো নিষিদ্ধ করেছে।
মূলত সৌদি আরবে ট্র্যাক্টর সাজি এফসি-র সূচি সামনে রেখে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। অবশ্য তেহরানে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করলেও বিশ্বকাপের কথা উল্লেখ করেনি।
এপ্রিলে সৌদি আরবের দুবাইয়ে শাবাব আল আহলির বিপেক্ষ ট্রাক্টরের ম্যাচ আছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোতে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল।
ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘যেসব দেশকে আমাদের কাছে শত্রু হিসেবে বিবেচিত এবং যারা ইরানিয়ান অ্যাথলেট ও দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে অক্ষম, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেসব দেশে জাতীয় ও ক্লাব দলের যাওয়া নিষিদ্ধ থাকবে।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, দুবাই, কাতারের মতো দেশগুলো।
ইরানিয়ান মন্ত্রণালয় আরও জানিয়েছে দুই দেশের ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো তাদের সূচি পুনর্নির্ধারণে নিজ নিজ দায়িত্বে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে যোগাযোগ করবে।
যুক্তরাষ্ট্রে নির্ধারিত ইরানের তিনটি বিশ্বকাপ গ্রুপ ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনা করছে দেশটি।