শিরোনাম

১৫৪ ক্ষেপণাস্ত্র ও ৩৬২ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

সিটিজেন ডেস্ক
১৫৪ ক্ষেপণাস্ত্র ও ৩৬২ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

ইরানের সঙ্গে চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ১৫৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬২টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে বাহরাইনের সামরিক বাহিনী।

এক বিবৃতিতে বাহরাইন সেনাবাহিনী তাদের সদস্যদের এসব কর্যক্রমে দক্ষতার পরিচয় দেওয়ার জন্য প্রশংসা জানিয়েছে। একইসঙ্গে সাধারণ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ও সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া হামলার স্থানগুলোর ভিডিও ধারণ বা ছবি তোলা থেকে বিরত থাকতে জনগণকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/