হাদির খুনিদের ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদির খুনিদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪ নামের একটি প্ল্যাটফর্ম।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
এ ছাড়া ওই সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ আরও পাঁচ দফা দাবি জানিয়েছে। এগুলো হচ্ছে হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা, এই ঘটনায় হওয়া মামলার আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছে এবং কারা তাদের সহযোগিতা করেছে, তদন্ত করে তাদের নাম প্রকাশ ও তাদের গ্রেপ্তার করা, ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের কারণে বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করা, ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি এবং সড়ক ও নৌপথে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ভারতে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করার বিষয়টিকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতোমধ্যে আদালত তাদের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা এই গ্রেপ্তারকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি— তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ এখনো পরিলক্ষিত হয়নি।
তিনি আরও বলেন, `আমরা মনে করি হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটিকে বিলম্বিত করা হলে জনমনে অনিশ্চয়তা তৈরি হবে এবং সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং ফয়সাল ও তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা । আমরা আরও লক্ষ্য করেছি,অভিযুক্ত ফয়সাল এই হত্যাকাণ্ডকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে এবং শহীদ হাদিকে 'জঙ্গি’ বলে উল্লেখ করেছে। তাদের এই অভিযোগ সম্পূর্ণভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ানের প্রতিফলন। আমরা মনে করি, এই হত্যাকাণ্ডের সঙ্গে অতীতের শাসকগোষ্ঠীর উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই এই মামলার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে আসামিদের বাংলাদেশের আদালতে হাজির করা অত্যন্ত জরুরি।'
দেশের পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে উল্লেখ করে মঞ্চ ২৪-এর এই আহবায়ক বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিবহন ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। দৌলতদিয়াসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ২০টিরও বেশি বড় দুর্ঘটনা ঘটেছে, যাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য একটি সমন্বিত, মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর সংগঠক আর্পিতা উপস্থিত ছিলেন ।