শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি মিত্র দেশগুলোর বন্দরে পণ্য আনা-নেওয়া নিষিদ্ধ করলো ইরান

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি মিত্র দেশগুলোর বন্দরে পণ্য আনা-নেওয়া নিষিদ্ধ করলো ইরান
হরমুজ প্রণালিতে জাহাজ। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা যেকোনো করিডোর দিয়ে বা যেকোনো গন্তব্যে ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি শত্রুদের মিত্র ও সমর্থকদের বন্দরগুলোতে’ সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালি কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এই জলপথ দিয়ে যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

তাদের দাবি, নৌবাহিনীর সতর্কবার্তার পর আজ ভিন্ন ভিন্ন দেশের তিনটি কনটেইনার জাহাজকে প্রণালিতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/