শিরোনাম

অনিশ্চিত যাত্রাবিরতিতে ডেমু ট্রেন

২০১৩ সালে ৬৫৪ কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি করা হয় ২০টি ডেমু ট্রেন। তবে শুরু থেকেই এসব ট্রেন ‘যাত্রীবান্ধব নয়’ বলে অভিযোগ ওঠে। ২০ বছর আয়ুষ্কাল ধরা হলেও মাত্র ৫-৬ বছরের মধ্যেই ইঞ্জিন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বডির ব্যাপক ক্ষতির কারণে একে একে সব অচল হয়ে পড়ে। নতুন করে মেরামতের উদ্যোগ নিলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে তা ভাঙারি হিসেবে বিক্রির পর্যায়ে চলে গেছে। রাজধানীর কমলাপুর থেকে ছবি তুলেছেন হারুন-অর-রশীদ

নিজস্ব আলোকচিত্রী
বেশিরভাগ ডেমু ট্রেন স্থায়ীভাবে অচল হয়ে পড়েছে
বেশিরভাগ ডেমু ট্রেন স্থায়ীভাবে অচল হয়ে পড়েছে
ওয়ার্কশপের পেছনে পরিত্যক্ত জায়গায় অবহেলায় পড়ে আছে ডেমু ট্রেন
ওয়ার্কশপের পেছনে পরিত্যক্ত জায়গায় অবহেলায় পড়ে আছে ডেমু ট্রেন
ট্রেনের চারপাশে জন্মেছে গাছ
ট্রেনের চারপাশে জন্মেছে গাছ
ট্রেনের কামরা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খুলে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সরঞ্জাম
ট্রেনের কামরা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খুলে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সরঞ্জাম
গাছের নিচে পড়ে আছে ট্রেনের ইঞ্জিনের অংশ
গাছের নিচে পড়ে আছে ট্রেনের ইঞ্জিনের অংশ
চালকের রুমের অনেক যন্ত্রাংশই আর আগের মতো নেই
চালকের রুমের অনেক যন্ত্রাংশই আর আগের মতো নেই