গুতেরেসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, তেল সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বৈশ্বিক তেল সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন মহাসচিব গুতেরেস। তিনি নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
জাতিসংঘ মহাসচিব বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প্রভাব বিষয়ে আলোকপাত করেন। এছাড়া সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।