শিরোনাম

ইসরায়েলি সেনাদের ওপর রকেট ও ড্রোন হামলা

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি সেনাদের ওপর রকেট ও ড্রোন হামলা
হিজবুল্লাহর রকেট হামলা। ফাইল ছবি (রয়টার্স)

লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আল-মালিকিয়া ও ইয়ারাউন বসতিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়।

এছাড়া সকাল ৬টায় ইভেন মেনাখেম বসতিতে ড্রোনের একটি ঝাঁক দিয়ে হামলা চালানো হয় বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২ মার্চ থেকে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। তবে তাদের প্রতিহত করতে দেশটিতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/