হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বিজিবি মোতায়েন

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জ্বালানি তেলবাহী একটি ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। লাইনচ্যুত বগিগুলো থেকে তেল গড়িয়ে পড়তে দেখে অনেকে তা সংগ্রহের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে তেল লুট বন্ধে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, ‘খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমাদের সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।’
জানা গেছে, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে ট্রেনের ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন লাইনের পাশে খাদে পড়ে যায়।
এদিকে, দুর্ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে ট্রেন চলাচল দ্রুত চালু করতে উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) নাজমুল হক গণমাধ্যমকে জানান, ‘ট্রেনের একটি বগি সেতুর নিচে পড়ে যাওয়ায় উদ্ধার কাজ কিছুটা দেরি হচ্ছে। দুর্ঘটনায় রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উদ্ধারকাজ শেষ এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’