শিরোনাম

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দেশ

সিটিজেন ডেস্ক
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দেশ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন পরিদর্শন করছেন কর্তৃপক্ষ ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, তবে পরে তা প্রত্যাহার করা হয়। বার্তাসংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। এখানে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮ এবং এটি মালাক্কা সাগরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে পরবর্তীতে ওই তথ্য সংশোধন করা হয়।

সূত্র: এপি

/জেএইচ/