ট্রাম্পের ভাষণের ১ ঘণ্টার মধ্যেই বেড়েছে জ্বালানি তেলের দাম

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্যরা।
ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি বলেছেন, ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার’ হুমকি দেওয়া ৯ কোটির বেশি মানুষের একটি দেশের প্রতি ‘জঘন্য, ভয়াবহ ও অমানবিক’ বক্তব্য।
কংগ্রেসম্যান জিম হাইমস মন্তব্য করেন, ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার বেড়েছে। তিনি বলেন, ‘ট্রুথ সোশালে আজ উত্তেজনাপূর্ণ রাত হতে যাচ্ছে। তবে এটা বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, সেটা এখনও পরিষ্কার নয়।’
অন্যদিকে সিনেটর ক্রিস ভ্যান হোলেন অভিযোগ করেন, ট্রাম্প দুই সপ্তাহ আগে ‘আমরা জিতেছি” বলে যে দাবি করেছিলেন, তা মিথ্যা। তিনি বলেন, “এই বিভ্রান্ত মানুষটি আমাদের দেশ ও বিশ্বের জন্য বিপজ্জনক।’
এছাড়া কংগ্রেসম্যান লয়েড ডগেট ট্রাম্পের বক্তব্যকে তীব্র ব্যঙ্গ করে বলেন, তার ভাষণে কোন বক্তব্যটি সবচেয়ে বড় ‘মিথ্যা’ তা বেছে নেওয়াই কঠিন। তবে যুক্তরাষ্ট্রে ‘কোনো মূল্যস্ফীতি নেই’ দাবি হয়তো শীর্ষে থাকবে।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রুড অয়েল, যা বুধবার ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে গিয়েছিল, তা ৫ শতাংশ পর্যন্ত বেড়ে ১০৬.২৯ ডলারে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা