শিরোনাম

শত্রুকে সহযোগিতা: ইরানে ৩১২১ জনের বিচার শুরু

সিটিজেন ডেস্ক
শত্রুকে সহযোগিতা: ইরানে ৩১২১ জনের বিচার শুরু
পতাকা হাতে ইরানিদের বিক্ষোভ। ফাইল ছবি (আল জাজিরা)

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ‘শত্রুর সঙ্গে সহযোগিতা করার’ অভিযোগে ৩ হাজার ১২১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, যাদের বিচার চলছে তারা ‘বিশ্বাসঘাতক ও ভাড়াটে সৈন্য’। এরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছে।

জাহাঙ্গীর বলেছেন, শত্রুর সঙ্গে সহযোগিতার দায়ে ২,৪০৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ১,০০০টি অভিযোগপত্র জারি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/