ঈদযাত্রায় ফেরি ও লঞ্চে এবার অভিযোগ নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ সংবাদদাতা

বিগত সময়ে সদরঘাটে লঞ্চ সিডিউল বিপর্যয়, বাড়তি ভাড়াসহ নানা অভিযোগ থাকে, তবে এবার কোনো অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বুধবার (১৮ মার্চ) দুপুরে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে এবং লঞ্চ চলাচলেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঘাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
ঘাটে বিশৃঙ্খলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পাটুরিয়া লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ছে না, সুশৃঙ্খল পরিবেশ রয়েছে। নৌপথ, রেল ও সড়ক পথে বিশেষ বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। এবার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।