ঈদের ছুটিতেও সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন। একইসঙ্গে তিনি বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজ-খবর নিচ্ছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন। পাশাপাশি খোঁজ-খবরও নিচ্ছেন কোথায় কী হচ্ছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী সারাদেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি যাচাই করছেন। কাজের গতি, সময়মতো সম্পন্ন হচ্ছে কিনা– এসব তদারকি করছেন। সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন। কার্যক্রম ত্বরান্বিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন।
ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে সরকারি ছুটি শুরু হয়েছে। তা ২৩ মার্চ পর্যন্ত চলবে।