ঈদে রিংকুর ৫ নাটক

ঈদে রিংকুর ৫ নাটক
বিনোদন ডেস্ক

জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু। যার নামের সঙ্গে জড়িয়ে আছে ‘বোধ’, ‘পতঙ্গ’, ‘কবর’, ‘পুতুলের সংসার’-এর মতো বহু সফল নাটক। প্রতি ঈদেই মানসম্পন্ন কাজ উপহার দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও তিনি নিয়ে আসছেন পাঁচটি নতুন নাটক। সেই তালিকায় রয়েছে– ‘এক মুঠো সুখ’, ‘পুতুলের বিয়ে’, ‘আমি খুনি বলছি’, ‘ভুল করেও ভালোবাসা হয়’ এবং ‘আমার হয়ে থেকো’।
মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত ‘এক মুঠো সুখ’ নাটকটি লিখেছেন গোলাম সারোয়ার অনিক। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, শিল্পী সরকার, আব্দুল্লাহ রানা ও মাসুদ মহিউদ্দিন।
‘পুতুলের বিয়ে’ নাটকে উঠে এসেছে ফাংশনাল সাইকোসিস ডিসঅর্ডারের মতো জটিল বিষয়। এটি রচনা করেছেন আহমেদ তাওকীর। নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, মীর রাব্বি, শাহিদুজ্জামান সেলিম, মোমেনা চৌধুরী ও সামিয়া অথৈ।
সমাজের প্যারানয়েড বাস্তবতা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘আমি খুনি বলছি’ নাটকটি লিখেছেন অর্ক মোস্তফা। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিকা আমিন, আয়শা খান, শাহিদুজ্জামান সেলিম, সাবেরি আলম ও সমাপ্তি মাসুক।
দুজন মানুষের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘ভুল করেও ভালোবাসা হয়’ নাটকটিও রচনা করেছেন অর্ক মোস্তফা। এতে অভিনয় করেছেন খাইরুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, শাহিদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।
অন্যদিকে, শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে ‘আমার হয়ে থেকো’ নাটকে। এটি লিখেছেন নাসির খান। অভিনয়ে রয়েছেন ইয়াশ রোহান, আয়শা খান, মনিরা মিঠু ও সাবেরি আলম।
নির্মাতা রিংকু জানান, তিনি সব সময় সমাজের চেনা বাস্তবতাকে দেখাতে চান ভিন্ন এক চোখে। যে গল্প মানুষকে ভাবাবে, নাড়া দেবে। ঈদের এঈ পাঁচটি নাটক নিয়েই খুব আশাবাদী তিনি। প্রত্যাশা বরাবরের মতই দর্শক তার কাজগুলো গ্রহণ করবে।