পাটুরিয়ায় লঞ্চ সংকট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

মানিকগঞ্জ সংবাদদাতা

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তবে মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘাটে পর্যাপ্ত লঞ্চ না থাকায় ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছে বহু যাত্রী। বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টার দিকে লঞ্চঘাটে এমন চিত্র দেখা গেছে। এর আগে, লঞ্চ ঘাটে বেলা ৩টা থেকে যাত্রী বাড়তে থাকে।
ঈদ করতে মাগুড়া গ্রামের বাড়ি যাচ্ছেন আকরাম হোসেন। তিনি ধামরাই উপজেলার একটি পোশাক করখানায় চাকরি করেন। লঞ্চঘাটে তিনি বলেন, আজকে পোশাক কারখানা ছুটি দিয়েছে। পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু পাটুরিয়া লঞ্চঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। ঘাটে লঞ্চও নেই তেমন।

পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন আসলাম হোসেন। তিনি জানান, বাইপাইল থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়ক পথে ভোগান্তি না হলেও ঘাটে এসে দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েছি। যাত্রীর তুলনা ঘাটে লঞ্চও নেই। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে।
পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মনির খান বলেন, 'ঈদে যাত্রীদের নৌরুট পারাপারের জন্য আজকে ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে বিকালে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে।’

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সেলিম হোসেন বলেন, ঈদে যাত্রীদের নৌরুট পারাপারের জন্য আজকে ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। গার্মেন্টস ছুটি হওয়ায় বিকালে চাপ বেড়েছে। যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি।
লঞ্চের অতিরিক্ত যাত্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যাত্রীরা জোর করেই উঠছে।