নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অর্ধশত

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অর্ধশত

ঈদের ঘরমুখো যাত্রীদের নিয়ে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ায় লাইনচ্যুত হয়েছে। এতে বহু যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকালে সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়ার আদমদিঘি থানার সাতিয়ান গ্রাম এলাকায় ট্রেনটির ৯টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী আহত হন। সিঙ্গেল লাইন হওয়ায় এই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনের চাকা লাইনচ্যুত। ছবি: সংগৃহীত
ট্রেনের চাকা লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেন লাইনচ্যুত হয়। ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

দুর্ঘটনা কবলিত ট্রেন। ছবি: সংগৃহীত
দুর্ঘটনা কবলিত ট্রেন। ছবি: সংগৃহীত

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে খবর পেয়েছি।

/এসআর/