শিরোনাম

দাবি ও শর্ত পূরণ হলে ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান

সিটিজেন ডেস্ক
দাবি ও শর্ত পূরণ হলে ত্রিপক্ষীয় বৈঠকে সমাধান
ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও সংকট সমাধানে ইসলামাবাদে চলমান বৈঠক আপাতত আলোচনা দ্বিপাক্ষিক পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একদিকে পাকিস্তান ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শেষ হয়েছে। অন্যদিকে আলাদাভাবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যেও বৈঠক চলছে।

তবে কূটনৈতিক মহলের ধারণা, সব দাবি ও শর্ত পূরণ হলে পরবর্তী ধাপে একটি ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরান—এই তিন পক্ষকে নিয়ে একসঙ্গে আলোচনায় বসার পথ তৈরি হতে পারে।

ইসলামাবাদের কর্মকর্তারা জানিয়েছেন, তারা উভয় পক্ষকেই সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। তবে আলোচনার ধরন, সময় ও পদ্ধতি নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, লেবানন ইসরায়েলের ধারাবাহিক হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে। যা ইরানের জন্য চলমান আলোচনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবুও ইসলামাবাদ থেকে পাওয়া সাম্প্রতিক সংকেতগুলোতে কিছুটা ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলছে বলে কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত।

/এমআর/