অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড, নির্বাচকরা যে ব্যাখ্যা দিলেন

সিটিজেন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১১ এপ্রিল) ঘোষিত এই দলে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজজয়ী দলটিকেই রাখা হয়েছে। মার্চে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। একই দল নিয়েই এবার সিরিজ শুরু করবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সর্বশেষ সিরিজ সফল ছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। কিছু খেলোয়াড় একাদশে সুযোগ পায়নি, আবার কিছু নতুন এসেছে। আমাদের নীতি হলো, কাউকে দলে নিলে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। সে কারণেই এই সিরিজে দল পরিবর্তন করা হয়নি।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিবর্তনে না যাওয়ার কথাও জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে বড় পরিবর্তন করতে চাই না। কাউকে পর্যবেক্ষণ করতে হলে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে দেখবো। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। জয়ের মানসিকতা ধরে রেখেই বিশ্বকাপ পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে।’
দলের পেস বোলিং বিভাগে রোটেশন নীতির কথাও তুলে ধরেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘পেস বোলিংয়ে আমাদের অনেক বিকল্প আছে। ইনজুরি ম্যানেজমেন্টের জন্য রোটেশন করা হবে। তবে টপ অর্ডার ও মিডল অর্ডারে স্থিতিশীলতা প্রয়োজন, সেখানে আমাদের কাজ করার জায়গা আছে।’
আগামী ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচও হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এরপর ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সব ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।