শিরোনাম

২৮ দিনে হামে ১৬৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৮ দিনে হামে ১৬৯ শিশুর মৃত্যু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৭৪ শিশু।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৪৫ শিশু।

এ সময়ে নিশ্চিতভাবে ২ হাজার ৪৮৯ শিশু হাম আক্রান্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনকভাবে আরও ১৪ হাজার ৩৮৫ শিশু আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি দেখা গেছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ শিশু আক্রান্ত হয়েছে, আর রাজশাহী বিভাগে এ সংখ্যা ৩ হাজার ৪৪৯।

/এসএ/