শিরোনাম

মধ্যস্থতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান

সিটিজেন ডেস্ক
মধ্যস্থতার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ; ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; এবং পাকিস্তানের সামরিক প্রধান, ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনাকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তান নিজেকে একটি কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ইসলামাবাদের সুসম্পর্কই এ ভূমিকায় এগিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।

লোধির মতে, কেবল সম্পর্কই নয়—মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের রয়েছে বাস্তব অভিজ্ঞতাও। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন দোহা চুক্তির কথা। যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথ সুগম হয়।

তিনি আরও বলেন, পাকিস্তান তার কূটনৈতিক দক্ষতা, বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে এই আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পাকিস্তানের মতো দেশগুলোর গুরুত্ব বাড়ছে বলেও মন্তব্য করেন এই অভিজ্ঞ কূটনীতিক। তার ভাষায়, বর্তমান বিশ্বব্যবস্থায় এমন দেশগুলোই সামনে এগিয়ে আসছে, যারা শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব বিস্তারের সক্ষমতা রাখে।

সূত্র: আল জাজিরা

/এমআর/