শিরোনাম

‘সেরা মানের’ জ্বালানি নিতে ট্যাঙ্কারগুলো যুক্তরাষ্ট্রমুখী: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
‘সেরা মানের’ জ্বালানি নিতে ট্যাঙ্কারগুলো যুক্তরাষ্ট্রমুখী: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেল ও গ্যাস সংগ্রহ করতে বিপুল সংখ্যক খালি তেলবাহী ট্যাঙ্কার বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা ঘিরে এই মন্তব্য সামনে আসে।

শনিবার (১১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, বিশ্বের অন্যতম বড় এসব ট্যাঙ্কার এখন যুক্তরাষ্ট্রে এসে ‘সেরা মানের’ তেল ও গ্যাস সংগ্রহ করবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের জ্বালানির মান বিশ্বে শীর্ষস্থানীয়।

পোস্টে তিনি আরও বলেন, বিশ্বের পরবর্তী দুটি বৃহত্তম তেল অর্থনীতির সম্মিলিত উৎপাদনের তুলনায়ও যুক্তরাষ্ট্রের মজুত বেশি। একই সঙ্গে দ্রুত সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বানও জানান তিনি।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি বাজার ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে তার এই মন্তব্যকে অনেকেই কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন।

সূত্র: আল জাজিরা

/এমআর/