সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরান

সিটিজেন ডেস্ক

ইসলামাবাদে পৌঁছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তান পৌঁছে তিনি জানান, একটি প্রকৃত চুক্তির বিষয়ে তারা আশাবাদী হলেও মার্কিন প্রতিপক্ষকে তারা কোনোভাবেই বিশ্বাস করছে না। শুক্রবার (১০ এপ্রিল) রাতে পাকিস্তানে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল।
স্পিকার গালিবাফের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং বেশ কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেছেন, তেহরানের সদিচ্ছা থাকলেও অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের আস্থা নেই। তিনি আক্ষেপ করে বলেন, আমেরিকানদের সঙ্গে ইরানের আলোচনার অভিজ্ঞতা সব সময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি এবার একটি বাস্তবসম্মত চুক্তির জন্য সত্যি প্রস্তুত থাকে, তবে ইরানও তাতে সাড়া দিতে পারে।
এদিকে, এ বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে পাকিস্তানে আসছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি হিসেবে তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। উভয় পক্ষের এই উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এখন চরম কূটনৈতিক তৎপরতা বিরাজ করছে।
সূত্র: সিএনএন