তৃণমূলেই গণতন্ত্রের ভিত্তি: ববি হাজ্জাজ

তৃণমূলেই গণতন্ত্রের ভিত্তি: ববি হাজ্জাজ
সিটিজেন ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত ভিত্তি তৃণমূলেই গড়ে ওঠে। জনগণ, জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে নাগরিক সেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গণতান্ত্রিক চর্চা জোরদার করতে এ আসনে প্রতি মাসে নিয়মিত টাউন হল সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের আগে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময়ের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ। রমজান মাসে তা সম্ভব না হলেও এখন থেকে প্রতি মাসে এ আয়োজন চালিয়ে নেওয়া হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় রূপ দেওয়া সম্ভব। এ জন্য জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে নিয়মিত যোগাযোগ প্রয়োজন।
সভায় ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিল।