শিরোনাম

শাহবাজের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক কতটা সফল

সিটিজেন ডেস্ক
শাহবাজের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক কতটা সফল
শাহবাজ শরিফ ও আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটির নেতৃত্বে ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনাকে সামনে রেখে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে অবস্থান করছে।

আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং কূটনৈতিক সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনা কতটা সফল বা ব্যর্থ হয়েছে সে সম্পর্কে এখনি বিস্তারিত বলা যাচ্ছে না।

যদিও বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ এখনো প্রকাশ করা হয়নি, সংশ্লিষ্ট মহলের ধারণা—যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের সম্ভাব্য মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েও সেখানে আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকটি শুধু দুই দেশের সম্পর্কের দিক থেকেই নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ। আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

/এমআর/