যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১০: ৪৮

তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান।
ইরানের নুর নিউজ এজেন্সি জানিয়েছে, প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির ভাষা নিয়ে ওয়াশিংটন ও তেহরান পাকিস্তানের মাধ্যমে বার্তা বিনিময় করছে।
ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইরানের ১৪ দফার মূল খসড়ার ভিত্তিতে বেশ কয়েকবার বার্তা বিনিময় করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের মতামত পেয়েছি এবং সেগুলো পর্যালোচনা করছি।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভির ইরান সফরকালে বাঘাই এই মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করে। দীর্ঘ ৪০ দিন ধরে হামলা-পাল্টা হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ১১ এপ্রিল দীর্ঘ ২১ ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে উভয় পক্ষই কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এখনও পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে সাহায্য করে আসছে ইসলামাবাদ।
সূত্র: আল জাজিরা

/জেএইচ/

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় সহায়তার আশ্বাস রাশিয়ার