রাজধানীতে অসহায়দের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে দলটি। শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ ব্যবস্থাপনায় রাজধানীর ১৬টি পয়েন্টে এ ত্রাণ সামগ্রী বিতরণ করবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখভাগসহ মোট ১৬টি স্থানে একযোগে এ খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এ কর্মসূচি সফল করতে প্রতিটি নির্ধারিত স্পটে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী