শিরোনাম

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ জনে।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৬৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৮৮টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৫৫টি শিশুর মৃত্যু হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৮৩। এই সময়ে ৯৪৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৮১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩। নিশ্চিত হাম রোগীর সংখ্যা আট হাজার ৭৭২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫২ হাজার ৫৩০ রোগী, যাদের মধ্যে ৪৮ হাজার ৮০০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

/এসবি/