শিরোনাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা

সিটিজেন ডেস্ক
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ঢাকার মতিঝিলে অবস্থিত নিজের অস্থায়ী কার্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৬ মে) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এখন থেকে সংগঠনের সব প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মতিঝিলে হোটেল পারাবাতের গ্যারেজে অবস্থিত অস্থায়ী অফিসটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে রাজধানীর রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় দলটির সব ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চালানো হবে। নতুন এ কার্যালয়ে ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনগণসহ দেশের সব মানুষকে যোগাযোগ করার জন্য তিনি আন্তরিক আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে সতর্কবার্তা দিয়ে বলা হয়, পূর্ববর্তী কার্যালয়ে গিয়ে কেউ যদি কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা কিংবা ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, তবে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই সম্পূর্ণ দায়ী থাকবেন। যেকোনো পরিস্থিতিতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছেন।

/এমএকে/