কাল রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

সিটিজেন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ ও সহজ নগদ লেনদেনের সুবিধার্থে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগের দিন পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংক শাখা, উপশাখা ও হাটে স্থাপিত বুথ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানায়।
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর সিটি করপোরেশনের অধীন পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। এসব হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পশুর হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা, উপশাখা কিংবা হাটে স্থাপিত অস্থায়ী বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদান করবে।
কোরবানির পশুর ক্রয়-বিক্রয়ের অর্থ যাতে সহজে এবং কোনো ধরনের ঝুঁকি ছাড়া লেনদেন করা যায়, তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় ব্যাংক এই জরুরি সহায়তার উদ্যোগ নিয়েছে।

ইসলামী ব্যাংকে সরকারি হস্তক্ষেপের নিন্দা জামায়াতের