বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেলো বাবা-মা-মেয়ের

বরিশাল সংবাদদাতা

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ সদস্য প্রাণ হারিয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) এবং তাদের ১০ বছর বয়সী শিশু কন্যা জান্নাত।রে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদ উপলক্ষে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছিলেন ফিরোজ। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই মহাসড়কে এক নিমেষেই শেষ হয়ে গেল পুরো পরিবারটি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশাল অভিমুখে যাওয়া তাজ আনন্দ পরিবহণের একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, ঘটনার পরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করে।

বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ, ঘরমুখো মানুষের ভোগান্তি