আলোচনা ব্যর্থ হলে আবার ইরানে হামলার হুমকি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে ৪০ দিন যুদ্ধের পর আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে সকালে শুরু হবে এই বৈঠক বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন আলোচনা ব্যর্থ হলে আবার ইরানে হামলা চালানো হবে।
ইরানে আঘাত হানার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে বলে জানান তিনি। ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমাদের নতুন করে শুরুর কাজ চলছে। আমরা জাহাজে এ পর্যন্ত আমাদের তৈরি করা শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তুলেছি। আগে আমরা যা করেছিলাম, তার চেয়ে আরও বেশিকিছু করা হবে। আগের হামলায় আমরা তাদেরকে (ইরান) উড়িয়ে দিয়েছিলাম। ইসলামাবাদে যদি একটি চুক্তি না হয়, তবে আমাদের শেষ্ঠ অস্ত্রশস্ত্রগুলো আমরা অতি কার্যকরভাবে ব্যবহার করবো।’
গেল ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। যুদ্ধবিরতির শর্ত এবং মেয়াদ চূড়ান্ত করতেই শনিবার ইসলামাবাদে দু’পক্ষের বৈঠক হওয়ার কথা।

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার