ঢাবির ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারে যুক্তরাষ্ট্রের অনুদান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুঘল আমলের মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান ঘোষণা করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। মার্কিন সরকারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে এ অনুদান দেওয়া হচ্ছে।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এই অনুদান ঘোষণা করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও দৃঢ় হলো।
পূর্ণিমা রায় বলেন, এই অনুদানের আওতায় এরইমধ্যে সারা দেশে ১৩টি প্রকল্পে ১০ লাখ ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় যুক্তরাষ্ট্র মসজিদটির ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্যের পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে।