শিরোনাম

ক্রমেই উত্তেজনার দিকে যাচ্ছে ইরান যুদ্ধ

সিটিজেন ডেস্ক
ক্রমেই উত্তেজনার দিকে যাচ্ছে ইরান যুদ্ধ
ইরানের স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আগুন ও ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। তবে পরিস্থিতি আরও উত্তেজনার দিকেই যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার পর ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে। কুয়েত পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, হামলায় আক্রান্ত ‘আল সালমি’ নামের ট্যাংকারটি পুরোপুরি তেলভর্তি ছিল। এটি একটি বিশাল জাহাজ। এতে তেল ছড়িয়ে পড়লে তা পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

গত কয়েক ঘণ্টায় উপসাগরীয় অঞ্চলে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরব জানিয়েছে, তারা ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এসব প্রতিহতের সময় ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল বাদাআ এলাকায় চারজন সামান্য আহত হয়েছেন। কাতার, কুয়েত ও বাহরাইনও জানিয়েছে, রাতভর তারা হামলার মুখে পড়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও কূটনৈতিক সমাধানের কথা বললেও তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য এক নয়। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণ করলে, তারা কি ইসরায়েলকে নিয়ন্ত্রণে এনে যুদ্ধ থামাতে পারবে?

উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা সবাই উত্তেজনা কমানো ও দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতির নানা ইঙ্গিত বলছে, সংঘাত আরও বাড়ার আশঙ্কাই বেশি।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে আলোচনা চলছে। একইসঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীও সংঘাতে জড়িয়ে পড়েছে এবং তারা লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/