শিরোনাম

হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর বাধা অনেক, বিবেচনা করছে জাপান

সিটিজেন ডেস্ক
হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর বাধা অনেক, বিবেচনা করছে জাপান

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির পলিসি চিফ তাকায়ুকি কোবায়াশি বলেছেন, হরমুজ প্রণালির সুরক্ষায় সহায়তার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে জাপানের বাধা অনেক বেশি।

ট্রাম্প জাপানসহ অন্যান্য দেশকে এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ট্যাংকার পারাপারে পাহারায় সহায়তা করার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর তিনি এ কথা বলেন।

সংবাদমাধ্যম এনএইচকে-কে কোবায়াশি বলেন, জাপানের বিদ্যমান আইনের আওতায় ওই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ পাঠানো অত্যন্ত কঠিন হবে।

তিনি আরও বলেন, আইনগত দিক থেকে আমরা এ সম্ভাবনাটি একেবারে উড়িয়ে দিচ্ছি না, তবে সংঘাত চলমান থাকা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি যে, বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/জেএইচ/